মধুকালীতে বিএনপি নেতাদের উদ্যোগে খেলার মাঠ উদ্ধার করে জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা
ফরিদপুরের মধুখালীতে খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলার “মৌসুমী মাঠ” নামে পরিচিত মাঠটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক ও কিশোররা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। তবে সম্প্রতি রেলওয়ের কাজে ব্যবহারের জন্য মাঠের বিভিন্ন স্থানে পাথর, বালু ও ইটের স্তূপ করে রাখা হচ্ছে। এতে খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হলে এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেল ৪টার সময় সরেজমিনে মাঠ পরিদর্শনে যান মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির সি:সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং ক্রিয়া-প্রেমীরা ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন, “এটি ১ নম্বর খতিয়ানের খাস জমি। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। এখানে অন্য কোনো কাজে সামগ্রী ফেলে মাঠ নষ্ট করতে দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
Link Copied