ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার যান চলাচল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের ঢল নেমেছে যমুনা সেতুতে। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকার বেশি।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
সোমবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শুক্রবার বিকেল থেকে যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি বুথ চালু করেছে সেতু কর্তৃপক্ষ।
তবে বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত সেতু এলাকায় বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে সেতু কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার