ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সমালোচনার মুখে ‘ড্রেস কোড’ সংক্রান্ত আদেশটি বাতিল করলো বাংলাদেশ বেতার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:৩১

অবশেষে সমালোচনার মুখে সংবাদ উপস্থাপকদের পোশাক পরিধান সংক্রান্ত ‘ড্রেস কোড’ বিষয়ক অফিস আদেশ বাতিল করলো বাংলাদেশ বেতার। 

রবিবার বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়।

এর আগে, গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। সেখানে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের প্রেক্ষাপট টেনে সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়। আদেশে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। নারী সংবাদ উপস্থাপকদের জন্য সালোয়ার কামিজ (ওড়নাসহ) বা শাড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছিল একই সঙ্গে বড় সাইজের টিপ পরা যাবে না এবং একপাশে ওড়না পরা যাবে না বলেও উল্লেখ করা হয়।

আর পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা ছিল। তবে উৎসব-পার্বণ ছাড়া পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়নি। একই সঙ্গে টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে উল্লেখ করা হয়েছিল।

এমএসএম / এমএসএম

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

চট্টগ্রামে 'এসিল্যান্ড পুলিশের'উপস্থিতিতেই বন কর্মকর্তার উপর হামলা,প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ