সড়ক দুর্ঘটনায় নিহত-৩; আহতদের হাসপাতালে পাঠালেন ছাত্রদল নেতা তাজ
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। রোববার (২৪মে) রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
এদিন দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়ে।
এরআগে এদিন রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও ২যুবক।
এদিকে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা আহত যুবকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। হাসপাতালে পাঠানোর পর আলী জাকের (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। অপরদিকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত স্থানীয়রা।
নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। আর আহতদের নাম পরিচায় জানা যায়নি। তবে তারা তিনজনই রাজশাহীদে পড়াশোনা করতেন বলে জানা গেছে। নিহত অপর দুইজন হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।
নিয়ামতপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত আলী জাকেরসহ আরও দুইজন মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এসময় সাংগঠনিক সফরে যাওয়ার সময় ছাত্রদল নেতা তাজুল ইসলাম তাজ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওযায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ কালবেলাকে বলেন, আমি ঘটনার দিন সাংগঠনিক কাজে বলিহার ইউনিয়নে যাচ্ছিলাম। পথে দেখি জনতার ভীড়। সেখানে আহত অবস্থায় পড়ে আছে তিন যুবক। তাদের পাশে ভাঙা আবস্থায় পড়ে আছে মোটরসাইকেল। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। বিষয়টি দেখে আমি একটা সিএনজি ভাড়া করে আহত তিনজনকেই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এবং তাদের সঙ্গে আমাদের দলীয় ছেলেকে পাঠিয়ে দিই। এরমধ্যে জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। আর অপর দুইজনকে ভর্তির সকল ব্যবস্থা করানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সকলকে মানবিক হতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে সকলের জন্য। তবেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে, ছড়িয়ে পড়বে দেশের সুনাম।
এমএসএম / এমএসএম
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা