কুমিল্লায় মহাসড়কে যানজট নিরসনে ৮ টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিকের ভূমিকায় শতাধিক রোভার স্কাউট সদস্যরা
বাংলাদেশ স্কাউটস সবসময় দেশের বিভিন্ন দুর্যোগ ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট সদস্যরা মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৫ মে) কুমিল্লা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক রোভার, গার্লস ইন রোভার ও স্কাউট সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।
রোভার স্কাউটদের ট্রাফিকিং কার্যক্রম পরিদর্শন শেষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের এবং কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এসময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মো. বাবুল শরিফ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মাঈনুদ্দীন খন্দকার, জেলা রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাকিব বিন মোস্তফা।
জানা যায়, কুমিল্লা জেলার মহাসড়কের ৮টি গুরুত্বপূর্ণ স্থানে আগামী তিন দিন ধরে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে অংশগ্রহণ করছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, সোনার বাংলা কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আব্দুল গণি মুক্ত স্কাউট গ্রুপসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।
আয়োজকরা জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ কমানো এবং যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ