ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মরুর উট ‘সুলতান’ এখন কুমিল্লার রাফি এগ্রোতে 


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ২:৮

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার পশুরহাটে এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে রাজস্থান থেকে আনা বিশাল আকৃতির উট ‘সুলতান’। ব্যতিক্রমী এ উটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সি মানুষ। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে উটটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার রাফি এগ্রো ফার্মে রাখা হয়েছে ছয় বছর বয়সি উট ‘সুলতান’। দর্শনার্থীদের অনেকেই উটটির সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছেন।

খামার মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান অঞ্চল থেকে উটটি আনা হয়। তার ছেলের আগ্রহ থেকেই উটটির নাম রাখা হয়েছে ‘সুলতান’।

তিনি বলেন, পশুরহাটে ভিন্নতা আনতেই উটটি আনা হয়েছে। মানুষের আগ্রহ ও সাড়া দেখে আমরা খুবই উৎসাহিত। প্রাথমিকভাবে উটটির দাম ধরা হয়েছে ৩২ লাখ টাকা। ইতোমধ্যে অনেকেই এসে দেখছেন এবং দরদাম করছেন। সামনে নেউরা পশুরহাটে তোলার পরিকল্পনা রয়েছে।

সুমন নামে এক কর্মচারী বলেন, উট পালন তুলনামূলক সহজ এবং এর খাদ্যাভ্যাস অনেকটা গরুর মতো। রোগবালাইও কম হয়। শান্ত স্বভাবের ‘সুলতান’ বালি পেলেই শুয়ে পড়ে। ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার বেশি পছন্দ করে।

স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলম বলেন, কুমিল্লার পশুরহাটে আগে এভাবে উট দেখা যায়নি। তাই ‘সুলতান’ এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, উট আমাদের দেশীয় প্রাণী নয় এবং প্রচলিত প্রাণিসম্পদের আওতায়ও পড়ে না। তবে প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান