কুড়িগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ২, গাড়ির ভিতরে থাকা ৪ লক্ষ টাকা অক্ষত
আজ সোমবার (২৫ মে) সকালে কুড়িগ্রামে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজার মের্সাস বি.আর.এম ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুমড়েমুচড়ে পড়ে যায়।উক্ত সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হোন।আহতরা হলেন রংপুর হারাগাছ উপজেলার লাঙল বিড়ি কোম্পানির মাইক্রোবাস চালক রাশেদুল ইসলাম ও গাড়ির সহকারী মশিউর রহমান।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে পাঠানো হয় এবং গাড়ির ভিতরে বড় শপিং ব্যাগের ভিতরে থাকা টাকা উদ্ধার করে ফিলিং স্টেশনের ভিতর জমা রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্ঘটনায় কবলিত লাঙ্গল বিড়ির কোম্পানির একজন কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় গাড়ির ভিতরের ব্যাগে প্রায় ৪ লক্ষ টাকা ছিল।
পরে লাঙ্গল বিড়ির কোম্পানীর লোকজন এসে গাড়ির ভেতর থাকা সম্পূর্ণ টাকা ফিলিং স্টেশনের ভিতরে বসে গণনা শেষে মাইক্রোবাসটিসহ নিয়ে যায়।
তবে স্থানীয়রা বলছেন বেপরোয়া গাড়ি চালানোর কারণে অথবা চালকরে অতিরিক্ত নেশাগ্রস্তের কারণে এমনটি ঘটেছে।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ জানান কেউ কোন অভিযোগ করেনি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied