রামিসা হত্যাকাণ্ডে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন
রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা “এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন”।
আজ সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১১টায় সাভার উপজেলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ জে এইচ রানা, সেক্রেটারি জেনারেল অনিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক ও কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আক্তার এবং পরিচালক মোঃ রায়হান আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, “রামিসার মতো নিষ্পাপ শিশুকে ধর্ষন শেষে নির্মমভাবে হত্যা করার ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ ধরনের নৃশংস অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়।”
বক্তারা আরও বলেন, মানবতা, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় সোচ্চার ছিলো, আগামিতেও থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন সর্বদা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর