ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে এনসিপির নবগঠিত কমিটি থেকে নেতার পদত্যাগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ৩:১০

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলার নবগঠিত  আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা  আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন।  
ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল শনিবার (২৩ মে) তিনি নিজ হাতে একটি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠান। এর আগে ঐদিন সকালে ৫৩ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।  
কমিটি অনুমোদন দেয়ার ২৪ ঘন্টা না পার হতেই এই ঘটনা ঘটে।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে।
আলোচনা সৃষ্টি হয়েছে। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে আলমগীর হোসেনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে জানান,'আমি একটু ব্যস্ত আছি,পরে কথা বলবো' বলেই ফোনটি কেটে দেন।

এনসিপি'র কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া পদত্যাগের  বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা