রায়গঞ্জে অটো চালক নাঈম হত্যাকাণ্ড: পরিবার পেল আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী
অটোভ্যান চালক নাঈম হোসেন হত্যাকাণ্ড এবং তার অসহায় পরিবারের মানবেতর জীবনযাপনের বিষয়টি সামনে আসার পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছে পুলিশ প্রশাসন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক সহযোগিতায় রায়গঞ্জ সার্কেল ও জেলা পুলিশ সুপারের তহবিল থেকে নিহত নাঈমের পরিবারের জন্য আর্থিক অনুদান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগড় গ্রামে নিহত নাঈম হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম, গণমাধ্যমকর্মী সোহেল রানা, আমিনুল ইসলাম হিরো, সাইদুল ইসলাম আবির, পারভেজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
অনুদান প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “নাঈম হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্যারের সার্বিক সহযোগিতায় এই সহায়তা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”
স্বামী হারিয়ে দিশেহারা নিহত নাঈমের স্ত্রী খাদিজা খাতুন অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “অনেকেই আমাদের খোঁজ নিয়েছেন। পুলিশ প্রশাসন পাশে দাঁড়ানোয় আমরা কিছুটা সাহস পেয়েছি। এখন অন্তত মনে হচ্ছে, আমরা একা নই।”
নিহতের সাত বছর বয়সী ছেলে মো. আল ইমরান কান্নাজড়িত কণ্ঠে বলে, “আমার আব্বুকে যারা মেরে ফেলছে তাদের বিচার চাই। আব্বু ছাড়া আমাদের কেউ নাই। পুলিশ আংকেলরা আমাদের বাড়িতে এসে সাহায্য করছে, এজন্য ভালো লাগছে।”
স্থানীয়দের ভাষ্য, দরিদ্র অটোভ্যান চালক নাঈম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ছোট সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তার স্ত্রী।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগড় গ্রামের অটোভ্যান চালক নাঈম হোসেন (২৪) পকেটে মাত্র ৫০ টাকা নিয়ে চাল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন পাশের খৈচালা গ্রামের একটি বিলের ধারে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার অটোভ্যানটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। নৃশংস এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার