ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পটিয়ায় ৫ম শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ৩:৪৩

চট্টগ্রামের পটিয়ায় ৫ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ মে রোববার রাত ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাশ্ববর্তী এলাকা জিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবির মাঝির বাড়ির মো. জহিরের পুত্র।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পটিয়া থানার এসআই মোশারফের নেতৃত্বে পুলিশ প্রায় এক ঘন্টার অভিযান চালিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শরিফুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ৫ম শ্রেণীর শিক্ষার্থী তার পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশী অভিযানে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা করা হয়। যথাযথ পক্রিয়া মেনে আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া রয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়