গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাতনামা মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ঈদকে সামনে রেখে ঘরমুখো হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায় এবং মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। কোটালীপাড়া এক্সপ্রেস বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়। মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদের সময় হওয়ায় বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসটি খাদে পড়ে যাওয়ায় নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হতে রেকার ডাকা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত মাইক্রোবাস চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি