ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ৪:২৬

রাজশাহীর বাঘায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই চাল আজ সোমবার সকাল ১১টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। 

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, দুস্থ ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দূরদর্শী নেতৃত্বে সারা দেশব্যাপী নানা জনমুখী উদ্যোগ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় সরকারের পক্ষ থেকে আসা বর্তমান বরাদ্দ কিছুটা সীমিত। সাধারণ মানুষের প্রকৃত চাহিদার তুলনায় শতভাগ বরাদ্দ দেওয়া হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তারপরও সংকটের এই সময়ে সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে এবং তারা উপকৃত হবেন।আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৬৬ জন ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে ২০ কেজি করে  অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহারের চাল তুলে দেওয়া হয়। চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বাশার,মনিগ্রাম ইউনিয়নের প্রসাশক সত্যজিৎ কুমার সরকার,  মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ (মুকুল),ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ