ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৫৩ জেলে আটক


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১২:১০

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ও শনিবার রাতে সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ৯২ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকি ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় ও জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত