ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২৬ দুপুর ৪:৪৬

ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষদের কাছেও পৌঁছে যায়, সেই উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। নিজে ঘুরে ঘুরে এলাকার অসহায় পরিবারে পৌছে দিচ্ছেন ঈদের উপহার৷ 

‎বুধবার (২৭ মে) ঈদকে সামনে রেখে তিনি উপজেলার রামজীবনপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। চাল, ডাল, সেমাই, চিনি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের পরিবারগুলো।

‎সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোঃ ফারুক বলেন, “ঈদের আগে পরিবার নিয়ে খুব কষ্টে ছিলাম। স্যারের দেওয়া উপহার পেয়ে বাচ্চাদের মুখে হাসি ফুটেছে।”

‎মোঃ সিদ্দিক নামে আরেকজন বলেন, “বর্তমান সময়ে এমন সহযোগিতা সত্যিই অনেক বড় পাওয়া। আমাদের খোঁজ নিয়ে সাহায্য করায় আমরা কৃতজ্ঞ।”

‎মোছাঃ সহিদা বেগম বলেন, “আমি একা মানুষ। ঈদের সময় কীভাবে চলবো তা নিয়ে চিন্তায় ছিলাম। স্যার নিজে এসে খোঁজ নিয়েছেন, উপহার দিয়েছেন—এটাই অনেক বড় বিষয়।”

‎পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। সমাজের অসহায় মানুষগুলো যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই ছোট্ট এই উদ্যোগ। সরকারি দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

‎তিনি আরও বলেন, সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা