মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পাঁচটি চোরাই মোটরসাইকেল।রোববার ভোররাতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. পলাশ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)-এর নেতৃত্বে মাগুরা সদর থানা ও জেলা সিসিআইসি’র সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে লক্ষ্মীকান্দর গ্রামের একটি মুরগির ফার্মে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পলাশ একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, চক্রটি বিভিন্ন ধাপে ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ সম্পন্ন করত। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার, মাদকবিরোধী অভিযান, অনলাইন প্রতারণা ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, মাগুরাবাসীর জানমালের নিরাপত্তায় মাগুরা জেলা পুলিশ আন্তরিকতা সাথে কাজ করছে। অপরাধী যেই হোক সকল কে আইনের আওতায় আনা হবে। মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে এ অভিয়ান অব্যাহত চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন