শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিক উপলক্ষে পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এঁর শাহাদাতবার্ষিক উপলক্ষে পুঁইছড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) পূর্ব পুঁইছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মাইমুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ মাইমুনুর রশিদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও জনগণের ক্ষমতায়নে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণের মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল শিক্ষার্থী ও তরুণদের বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের পরিচালক হাবিবুর রহমান এবং শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, পূর্ব পুইঁছড়ি উচ্চ বিদ্যালয়।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দীন, সাধারণ সম্পাদক, সরকারি আলাওল কলেজ ছাত্রদল; মিশকাত, সংগঠক, পুইঁছড়ি ইউনিয়ন ছাত্রদল; এছাড়াও তাফসির, শুক্কুর, তামিম, সাকিব, নোহান, সাগরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড