ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পেকুয়া পৌরসভার প্রশাসক হলেন ইউএনও


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ১১:৫৪

কক্সবাজারের পেকুয়ার নবগঠিত পৌরসভার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

আজ ২৪ মে (মঙ্গলবারবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত (স্মারক নং- ৪৬.০০.০০০০.০০০.০৬৪.৩১.০০০৪.২৬-৩৫৭) ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৪২ ধারার (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নিয়োগ প্রদান করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী পেকুয়া পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশের অনুলিপি ইতিমধ্যে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পৌরসভার দায়িত্ব পাওয়ায় পৌরসভার প্রশাসনিক কাজে গতিশীলতা আসার পাশাপাশি নাগরিক সেবা আরও নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা