কম লাভে মাংস বিক্রি, প্রশংসিত আলমগীর
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে তুলনামূলক কম দামে গরুর মাংস বিক্রি করছেন আলমগীর কসাই। বাজারে মাংসের দাম বৃদ্ধি পেলেও তিনি সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। কম দামের পাশাপাশি মাংসের মান বজায় রাখার চেষ্টা করায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তার দোকানে আসছেন।
ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে ভালো মানের গরুর মাংস পাওয়া সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়। এ কারণে তারা নিয়মিত আলমগীর কসাইয়ের দোকান থেকে মাংস কিনছেন।
আলমগীর কসাই বলেন, “সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমি কম লাভে মাংস বিক্রি করছি। মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।”
স্থানীয়রা মনে করছেন, ব্যবসায় লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় হতে পারে।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি