ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ১১:৫৯

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১লা জুন)বাদ আসর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারের বেশি ছাত্রদল নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়া উর রহমান, সুবর্ণচর উপজেলা ছাত্রদল সভাপতি জামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বিজয়, মেহেদি, পলাশসহ নেতাকর্মীরা।

এসময় বক্তারা দেশের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান ও ত্যাগের কথা স্মরণ করে সবার কাছে উনাদের রুহের মাগফিরাত এর জন্য দোয়া চান।

এসময় উপস্থিত ছাত্রদল নেতা কর্মীরা মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে মরহুমা বেগম খালেদা জিয়ার  জন্য দোয়া করেন।

আলোচনার শেষে মডেল মসজিদের পেশ ইমাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা