স্মার্ট সিটি গড়তে চসিকের ৭৬৮৩ কোটি টাকার ৬ প্রকল্প
আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগর গড়তে ডা. শাহাদাতের নেতৃত্বে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রাইমারী সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণ ও নতুন খাল খনন, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ক্রয়, স্মার্ট সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, খেলার মাঠ, পার্ক ও সৌন্দর্যবর্ধনসহ ৬ টি প্রকল্প নিয়ে কাজ চলমান আছে। খুব শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম হবে একটি আধুনিকতার রোল মডেল। এর জন্য ব্যয় হবে ৭৬৮৩ কোটি টাকা। চসিকের দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
চসিক সূত্র জানায়, নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অপর্যাপ্ত আলোকসজ্জার সমস্যা সমাধানে একযোগে কাজ করছে সংস্থাটি। ইতোমধ্যে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণ, খাল পরিষ্কার ও সংস্কারে জনবল, যানবাহন ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য হাতে নেওয়া হয়েছে ৬০০ কোটি টাকার প্রকল্প। একই সঙ্গে নগরীতে নতুন করে ২১টি খাল খনন, প্রতিরোধ দেয়াল নির্মাণ ও আনুষাঙ্গিক কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯৯০ কোটি টাকা। খাল দখল ও ভাঙন রোধ করার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, এসব কাজ বাস্তবায়িত হলে চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
চসিকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে নগরীর প্রধান প্রধান সড়ক মেরামত ও সংস্কার। বিশেষ করে ক্ষতিগ্রস্ত প্রাইমারি রোডগুলো আধুনিকায়নের মাধ্যমে যান চলাচল আরও নিরাপদ ও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য ৩০০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করার কথা রয়েছে।
৪৫০ কোটি টাকা ব্যয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে এআই বেইজড ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যা যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফলে সড়কে শৃঙ্খলার পাশাপাশি জ্যামে পড়ে কর্মঘন্টা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে নগরবাসি। ৩৫০ কোটি টাকা ব্যয়ে নগরজুড়ে স্মার্ট সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রকল্প বাস্তবায়িত হলে রাতের নগর ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শিশু, কিশোর, যুবকদের জন্য খেলার মাঠ, পার্ক, প্রবীনদের জন্য আলাদা ওয়াকওয়ে ও নগরের সৌন্দর্য বর্ধনের জন্য ২৯৩ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছেন প্রকৌশলীরা।
চসিকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ছয়টি প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবেই নয়, বরং একটি আধুনিক ও স্মার্ট নগর হিসেবেও নতুন পরিচিতি পাবে।
নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা গেলে চট্টগ্রামের দীর্ঘদিনের অনেক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। একই সঙ্গে নাগরিক সচেতনতা ও খাল-নালা দখলমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু শাদাত মো. তৈয়ব বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক ভোগান্তি রোধ ও আধুনিক স্মার্ট সিটি গড়তে নিরলস কাজ করছেন মেয়র মহোদয়। সেই প্রয়াস থেকেই সরকারের সংশ্লিষ্ট মহলে যোগাযোগ রক্ষা করে চলছেন। তারই ফলশ্রুতিতে সরকার কিছু প্রকল্প দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এসব উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নই মূল লক্ষ্য। পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতের চট্টগ্রামকে একটি টেকসই, নিরাপদ ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট ও ভোগান্তিমুক্ত নগর গড়ে ওঠবে বলে আশা করা হচ্ছে।
তবে মেঘা প্রকল্পের সুফল পেতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ করা এবং কমিশন বাণিজ্য বন্ধের বিষয়ে কঠোর হতে হবে বলে মনে করছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
এক মাসেও ধরা পড়েনি অভিযুক্ত, রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
এ্যাড.দীপেন দেওয়ান পদত্যাগে বিলাইছড়ি বিএনপি'র প্রতিবাদ
কুড়িগ্রামে নান্না বিরানি হাউজ মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ, ব্যবসায়ীকে জরিমানা
স্মার্ট সিটি গড়তে চসিকের ৭৬৮৩ কোটি টাকার ৬ প্রকল্প
সুবর্ণচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোণার পৌরসদরে নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা, ও স্বামী ছেলে গুরুতর আহত
রক্তদহ বিলের বুকে যেভাবে নাম হলো কোচমড়ি দরগা
বারহাট্টায় খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গঠিত হলো সিওয়াইএসডিএফ
কম লাভে মাংস বিক্রি, প্রশংসিত আলমগীর
পেকুয়া পৌরসভার প্রশাসক হলেন ইউএনও
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৫