এ্যাড.দীপেন দেওয়ান পদত্যাগে বিলাইছড়ি বিএনপি'র প্রতিবাদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ানের পদত্যাগ পত্র প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতির কাছে গৃহীত হলে বা জমা দিলে বা পদত্যাগ করলে তা পুনঃবহালের দাবি জানান বিলাইছড়ি উপজেলা বিএনপি। তিনি পদত্যাগ করতে পারেন না বলেও এমন তীব্র প্রতিবাদও জানান তারা । মঙ্গলবার ( ২ জুন) সকাল ১০ টায় বাজার প্রাঙ্গণে এই প্রতিবাদ জানানো হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা নেতৃত্বে এই প্রতিবাদ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এবং যুবদলের সাধারণ সম্পাদক ও কর্ণধার শান্তি রায় চাকমা ( রায়ধন)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন,তাঁতী দলের সভাপতি মো. কামাল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা এবং বিএনপির ইমন চাকমাসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তৃরা বলেন,দীপেন দেওয়ান একজন সৎ,সাহসী, শিক্ষিত এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ব্যক্তি। অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। বিগত ১২ ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।বাংলাদেশের ইতিহাসে ,যা স্মরণীয়। জনসমর্থন থেকে শুরু করে দলমত নির্বিশেষে সকলের জনপ্রিয় ও প্রিয় পাত্র ছিলেন। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র ও ভুল সিদ্ধান্ত এবং ভুল ম্যাসেজের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থতা দেখিয়ে নিজেকে পদত্যাগ করতে বাধ্য হয়।যা ছিলো ইচ্ছার বাইরে। এত বিপুল ভোটে জয়ী হওয়ায় উপজেলা বিএনপি কোনো ভাবে মানতে পারছে না।তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদে দায়িত্ব দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
Link Copied