পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটিতে পুলিশের এসআইয়ের আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে সাজেদুল হক নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত এএসআই সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি কোতোয়ালী থানাধীন ডাকঘর কলোনী মন্টু চৌধুরীর ভাড়া বাসা তিন তলায় উত্তর পাশের কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস খেয়ে আত্নহত্যা করে। আত্মহত্যার পর তার স্ত্রী সাজিদা আক্তার পুলিশকে খবর দেয়। মৃত্যুকালে নিহতের ৪ বছরের একটি শিশু কন্যা সন্তান রেখে যান।
নিহত এস আই সাজেদুল হক (৩৭) এর নিজ বাড়ি জামালপুর জেলা সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লাশের ময়না তদন্ত শেষে নিজ বাড়ি জামালপুরে প্রেরণ করা হবে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের ময়না তদন্ত শেষ করে তার মরদেহ নিজ জেলা জামালপুর সদরে পাঠিয়ে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied