ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ২:১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে গ্রাহকরা।

মঙ্গলবার (২জুন) বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্তরোডে ব্যাংকটির চাঁদপুর কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সবুজ খানের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধান, ব্যাংকের প্রতিষ্ঠাকালীন গ্রাহক ও শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী এবং সমাজ সেবক আলমগীর হোসেন বন্দুকসী।

বক্তারা বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থা হচ্ছে ইসলামী ব্যাংক। বিগত ফেসিস্ট সরকার ব্যাংকটি এসআলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের মাধ্যমে লুটপাট করেছে। ব্যাংকটি অনেকটা তলাবিহীন ঝুলিতে পরিনত হয়। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি আবার যোগ্য কর্মকর্তাদের হাত ধরে পুর্বের অবস্থানে ফিরতে সক্ষম হয়।

তারা বলেন, এখন আবার ব্যাংক থেকে বহিস্কৃত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হচ্ছে। এই চেয়ারম্যানকে কোন গ্রাহকেই মেনে নিবে না। সরকারের প্রতি অনুরোধ জানান ব্যাংকটিতে যাতে হস্তক্ষেপ না করা হয়। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মসূচি হুশিয়ারি দেন বক্তারা।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি ব্যাংকের সুধী, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা