ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ২:২১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তরুণ সাংবাদিক ও জাতীয় পত্রিকা ‘দৈনিক আমার সকাল’ এর রায়পুর উপজেলা প্রতিনিধি ও অনলাইন মাল্টিমিডিয়া ‘প্রজন্ম ২৪’ এর লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি আব্দুল আহাদের উপর মব সৃষ্টি করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ মে) রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।সাংবাদিকদের দাবি, এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর একটি সুপরিকল্পিত আঘাত।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আহাদ জানান, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আমি শনিবার (৩০ মে) রাত ১০ ঘটিকায় বাসাবাড়ি বাজার এলাকায় গেলে আগে থেকেই ওত পেতে থাকা ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল আমাকে বাঁধা দেয় এবং জিজ্ঞেস করে তুমি কে? তখন আমি সাংবাদিক পরিচয় দেই এবং সাংবাদিকতা পেশার পরিচয়পত্র দেখাই। এরপরই কোনো ধরনের উসকানি ছাড়াই আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও শারীরিক নির্যাতন চালানো হয়। তখন আমি উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুকে দেখতে পেয়ে তার দিকে সাহায্যের জন্য এগিয়ে যাই। কিন্তু তিনি চেষ্টা করেও হামলাকারীদের থামাতে পারেনি, পরবর্তীতে পুলিশ আমাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে প্রথমে ব্যার্থ হলেও পরবর্তীতে আমি ছুটে গিয়ে পালিয়ে যাই। কিন্তু হামলাকারীরা আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং ওই সময়ের ধারণ করা একটি ভিডিও সহ আমার প্রয়োজনীয় তথ্য মোবাইল থেকে মুছে দেয়। এমতাবস্থায় আমি গুরুতর আহত হয়ে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি এবং বিভিন্ন সাংবাদিক নেতাদের জানাই।

পরদিন সকালে আমি খবর পাই আমার ফোন রায়পুর থানার এএসআই মঞ্জুর হোসেনের কাছে জব্দ আছে। আমি থানায় মোবাইল আনতে গেলে এএসআই মঞ্জুর হোসেন আমার ফোনের লক খুলতে বলে। এক পর্যায়ে লক খুলে আমার ফোন চেক করে। পরবর্তীতে আমি মোবাইল নিয়ে চলে আসি এবং থানায় অভিযোগ করতে যাই। কিন্তু থানার কর্তব্যরত অফিসার আমার অভিযোগ নেয়নি এবং ওসির সাথে পরামর্শ করতে বলে। কিন্তু ওসি ছুটিতে থাকায় আমি তদন্ত অফিসারের কাছে আমার অভিযোগ পত্রটি দিয়ে চলে আসি।

সাংবাদিক আব্দুল আহাদের দাবি, তার মোবাইল ফোনে থাকা একাধিক ডকুমেন্ট, তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলায় তার পেশাগত কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এএসআই মাহবুব আলমকে দায়িত্ব দেয়া হয়েছ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

রায়পুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম ফজলুল হক বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিকের উপর হামলা কোনভাবেই কাম্য নয়। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদেরকে সর্বাত্মক সহযোগিতা করা দলমত নির্বিশেষে সকল জনগণের দায়িত্ব’

রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসাইন বলেন, “এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর একটি সুপরিকল্পিত আঘাত।

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। তাই সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকের ওপর হামলা কিংবা তথ্য-উপাত্ত নষ্ট করার মতো অভিযোগের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে তা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের জন্য অশনিসংকেত হয়ে উঠতে পারে। আমি এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।”

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মতে, একজন সংবাদকর্মীর ওপর হামলা, তার তথ্য সংগ্রহে বাঁধা প্রদান এবং ডিজিটাল তথ্য মুছে ফেলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা বলছেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের পরিবেশকে হুমকির মুখে ফেলে। যদি এ ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে ভবিষ্যতে সাংবাদিকরা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবেন।

এদিকে ঘটনার পর থেকে রায়পুরের সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি পুলিশ কর্তৃক একজন সাংবাদিকদের মোবাইল চেক করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি

​দেখা নেই পাইকারদের রাণীনগরে চামড়া কিনে চরম বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা

রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার

চাঁদপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটিতে পুলিশের এসআইয়ের আত্মহত্যা

কুড়িগ্রামে চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও আলাদা বাজেটের দাবী

সততা, নেতৃত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অ্যাডভোকেট নুরুল ইসলাম

রাজস্থলীতে সেনাবাহিনী সাব জোন কর্তৃক হেডম্যান-কারবারী সম্মেলন

এক মাসেও ধরা পড়েনি অভিযুক্ত, রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এ্যাড.দীপেন দেওয়ান পদত্যাগে বিলাইছড়ি বিএনপি'র প্রতিবাদ