গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন ) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঈদের আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলী (মাস্টার), গোদাগাড়ী পৌর আমীর মো. আনারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মেদ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোদাগাড়ী পৌরসভার সেক্রেটারি মো. শওকত আলী। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়। তারা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত