বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
বাগেরহাটের খান জাহান (রহঃ) মাজার দীঘির কুমিরে টেনে নেওয়া ৮ বছরের শিশু ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দীঘির পূর্ব পাশ থেকে মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজার দীঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম সকালে দীঘি থেকে মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। তারা মাজার এলাকাতেই বসবাস করতো। তাৎক্ষণিকভাবে শিশুটির বাবার পরিচয় এবং তাদের স্থায়ী ঠিকানা জানা যায়নি। স্থানীয়রা জানান, খান জাহান আলী (রঃ) মাজারের অবস্থানকারী মানসিক প্রতিবন্ধী ওই নারী রাত সাড়ে ৮টার দিকে ফাতেমাকে গোসল করাতে দীঘিতে নামে। এ সময় দীঘির একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় অবস্থানরত স্থানীয় লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতভর অভিযানে পর ভোর ৫টার দিকে দীঘির পূর্ব পাশে শিশু ফাতেমার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এদিকে অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলায় মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বলেন, ‘কুমিরটি যেহেতু হিংস্র প্রাণী তাই পানিতে নামাটা ঝুঁকিপূর্ণ। আবার রাতের বেলা। তারপরও আমরা খোঁজাখুঁজি করেছি। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ঘাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কুমিরটি সরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ