ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ৪:৭

পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ধামরাইয়ের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় করছেন মানুষ।
মঙ্গলবার (০২জুন) ঈদের পঞ্চম দিনেও উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় অবস্থিত আলাদীনস পার্কে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
স্থানীয় এলাকাসহ দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন এই বিনোদনকেন্দ্রে। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পার্ক এলাকা।
দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল পার্কের ওয়াটার কিংডম। ডিজে মিউজিকের তালে পানির ঢেউয়ের সঙ্গে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন আগতরা। এছাড়া শিশুদের জন্য থাকা বিভিন্ন রাইডেও ছিল ব্যাপক উৎসাহ। শিশুদের পাশাপাশি বড়রাও রাইড উপভোগ করেন।
নগরজীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা স্বস্তি খুঁজতে অনেকেই পরিবার নিয়ে এসেছেন পার্কে। আনন্দ-উচ্ছ্বাস, হাসি আর কোলাহলে মুখর ছিল পুরো পরিবেশ। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু বিনোদন পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
পরিবার নিয়ে ঘুরতে আসা মনির হোসেন বলেন, “স্ত্রী ও সন্তানদের নিয়ে পার্কে এসেছি। এখনো অনেক মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে খুব ভালো লাগছে।”
শিশু মাহি বলে, “এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে।”
দর্শনার্থী মিতু বলেন, “শুনেছিলাম এই পার্কে ঈদের সময় অনেক ভিড় হয়। তাই পরিবার নিয়ে আনন্দ করতে এসেছি। পরিবেশ ও রাইডগুলো খুব সুন্দর। এখানে এসে ঈদের আনন্দটা আরও বেশি উপভোগ করতে পারছি।”
আলাদীনস পার্কের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন বলেন, “ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। নিরাপত্তা ও সেবার মান বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে সময় কাটাতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ঈদের শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার