ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ৪:৮

নওগাঁয় যাত্রীবাহি বাসের ধাক্কায় নওশাদ (২৪) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় অটোরিকশায় থাকা দুই শিশু আহত হয়েছে।

এদিকে এই ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল ব্যাহৃত হয়। ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর ভোগান্তিতে পড়তে হয় চলাচলরত যাত্রীদের। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে প্রায় দুইঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২মে) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে এসি বাস ঢাকার উদ্যেশে রওয়ানা দেয়। ঢাকা বাসস্ট্যান্ড থেকে কিছুদুরে তুলশিগঙ্গা ব্রীজ মোড় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এসময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে যাত্রী নওশাদ নিহত হয়। অটোরিকশায় থাকায় আরও দুই শিশুযাত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ঘাতক বাসটি চলে যায়।

এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েচে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ