ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ৪:১০

​সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আয়নুল হক তাড়াশে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
​মঙ্গলবার (২ জুন) বিকেলে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ স ম আফসার আলীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এমপি ভিপি আয়নুল হক। এসময় তিনি ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে এমপি আয়নুল হক বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জনগণের সেবায় এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এ সময় মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা করেন। 

​আয়োজক স ম আফসার আলী বলেন, "মাননীয় এমপির এই আগমন আমাদের অনুপ্রাণিত করেছে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।"
​শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা