ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ৪:১৩

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২ জুন) দুপুরে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের শহীদ চত্তরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বর্তমান নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিষ্টদের দোসর খুরশিদ আলমকে দ্রুত অপসারণ করা ও এমডি ওমর ফারুককে স্বপদে বহাল রাখার দাবিতে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
‎বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক ব্যাপক অবদান রেখে চলেছে। এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে দেশের ভাবমূর্তি ও অর্থনীতি ধ্বংস হবে। এটা নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে মানববন্ধনে হুঁশিয়ারী দেওয়া হয়।
‎‎মানববন্ধে অভিযোগ করে বলা হয়,  ইসলামী ব্যাংকের টাকা নিয়ে ভারতের 'র' পরিচালনা করবেন এটা হতে দেওয়া হবে না। ভারতের এজেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সহযোগিতায় আওয়ামী লীগের চিহ্নিত ও স্বীকৃত দোসরকে ব্যাংকের চেয়ারম্যান মনোনয়ন দেয়া হয়েছে। বিগত ১৭ বছরে এস আলমের টাকা খেয়ে বিদেশে আরামে দিন কাটিয়েছেন।  এখন আসছেন দেশপ্রেম দেখাতে। ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলবেন না। এর পরিনতি কিন্তু ভালো হবে না। খেসারত কিন্তু আপনাদের দিতে হবে। খোরশেদ আলমকে জুতা পেটা করে বের করে দিতে হবে। তাকে দ্রুত বিতাড়িত করতে হবে। 
‎‎পতিত আওয়ামী ভাষায় আবার কেউ কেউ বলছেন, এই সরকারকে হঠানোর ক্ষমতা কারও নেই। বিগত স্বৈরাচার সরকারের মন্ত্রীরাও এমন ভাবেই বক্তব্য দিতেন; আজ তারা কোথায়? হঠকারীতার পথে না হেটে দেশের অর্থনীতি যাতে ঠিক থাকে সে পথে হাটুন। আর যদি সঠিক পথে না হাটেন তবে ঐ শিক্ষা নিতে প্রস্তুত হন। হাসিনার পরিনতি যেন আপনাদের না হয়।
‎‎মানববন্ধনে ইকরামুল হকের সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, সাংবাদিক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বিপুল সংখ্যক গ্রাহক উডস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী