হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে লালিয়ারহাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদ আনন্দ হচ্ছে ত্যাগ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে একটি মানবিক বাংলাদেশ গড়তে এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসহায় মানুষের জন্য বড় আশীর্বাদস্বরূপ এবং তারা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার জোর প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত