ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ১২:১২

নেত্রকোণার খালিয়াজুরীতে অভিযান পরিচালনা করে  নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পরে তা জনসম্মুখে হারুন চেয়ারম্যানের ধানের খলায় আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন খালিয়াজুরীর নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। 

২ জুন( মঙ্গলবার)  বিকালে উপজেলার বিভিন্ন হাওড়ে  অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জব্দ করেন উপজেলা প্রশাসন। 

জানা যায়, বিগত ২৮ মে হতে  ২৮ শে জুন পর্যন্ত মাছ ধরা সম্পুর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা এক বিজ্ঞাপন প্রকাশ করে এবং সারা উপজেলায় মাইকিং করে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়  এবং এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। 

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা  নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, হাওড়ে  মাছের  প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে এবং মাছের অবাধ প্রজননের নিশ্চিত করার লক্ষ্যে  এ অভিযান চালানো  হয়েছে। 

তিনি আরও বলেন ২ জুন( মঙ্গলবার)  মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর, জগন্নাথপুর, ও পেটনার হাওড়ে  অভিযান চালিয়ে ২৫ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় খালিয়াজুরী থানার  উপ-পরিদর্শক তাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ  বাহিনীর সদস্য নিয়ে উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলা মৎস অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত