পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
কক্সবাজার জেলার পেকুয়া পৌর ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান।
পরিদর্শনকালে তারা প্রস্তাবিত স্থানের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, জনসাধারণের সুবিধা এবং ভবন নির্মাণের সম্ভাব্য বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
২ জুন (মঙ্গলবার বিকালে) পরিদর্শনে আসেন তারা এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া ও চকরিয়া উপজেলার ইউএনও, সংশ্লিষ্ট থানার ওসি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর প্রেসসচিব সাংবাদিক ছফওয়ানুল করিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে পৌর ভবন নির্মাণের কার্যক্রম শুরু হলে পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পৌরবাসী উন্নত নাগরিক সেবা লাভ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, পেকুয়া পৌরসভার প্রস্তাবিত অবকাঠামো নির্মাণের জন্য বেশকিছু স্থান পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড