নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’-এর উদ্বোধন
মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বীরত্বগাঁথাকে নতুন প্রজন্মের মাঝে চিরস্মরণীয় করে রাখতে নরসিংদীর রায়পুরায় নির্মিত হয়েছে নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’। মঙ্গলবার (২ জুন) রায়পুরার মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন এই ম্যুরালটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের জাতীয় অহংকার। ‘বাংলার ঈগল’ ম্যুরালটি এই অঞ্চলের মানুষের মাঝে দেশপ্রেমের প্রেরণা জোগাবে এবং বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের ইতিহাসকে চিরকাল উজ্জ্বল করে রাখবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া তাঁর বক্তব্যে ম্যুরালটি নির্মাণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বীরশ্রেষ্ঠের স্মৃতিবিজড়িত এই এলাকাটি এখন থেকে জাতীয় চেতনার এক নতুন পাদপীঠ হিসেবে বিবেচিত হবে।
উদ্বোধনী আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied