ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ১২:১৭

নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) তিনি

রানীনগর আত্রাই হতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি মহাসড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণসহ অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​মহাসড়কে টহল শেষে পুলিশ সুপার আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিস, হাজতখানা, ব্যারাক এবং বিভিন্ন নথিপত্র (রেকর্ড বুক) যাচাই করেন। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির সার্বিক প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।

আত্রাই ​থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশের মূল শক্তি হলো জনগণের আস্থা। আমাদের প্রতিটি সদস্যকে অবশ্যই পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও জনবান্ধব ও সেবামূলক ভূমিকা পালন করতে হবে।

পুলিশ সুপারের নির্দেশনার প্রেক্ষিতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। থানায় আগত প্রতিটি সেবাপ্রার্থীর

 অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছি।

​পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের মাধ্যমে একটি অপরাধমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে এই পরিদর্শনের মধ্য দিয়ে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক