ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ, মাছ নিধনের অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ১২:১৯

ভোলার মনপুরা উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মো. মিজানুর রহমান (পিতা: মৃত হাবিবুর রহমান), উপজেলার চর যতিন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দাবি করেন, একই এলাকার আনোয়ারুল হক মোল্লা, শাহাবুদ্দিন, শামীম ও বাছেদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে।

মিজানুর রহমান জানান, প্রায় ৪০ বছর আগে ক্রয় করা ৮০ শতাংশ জমি তিনি ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষরা স্থানীয় যুবদলের প্রভাব খাটিয়ে ওই জমি জোরপূর্বক দখল করে নেয় এবং সেখানে বসতঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

তিনি আরও বলেন, “আমি মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। গত ২ জুন জমির কাগজপত্র নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃকামাল উদ্দিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদুল খালেক সেলিম মোল্লার উপস্থিতিতে বৈঠকে বসা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন আমাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এর পরদিন ৩ জুন রাতে আমার বাড়ির পাশে থাকা প্রায় ৪০ শতাংশ আয়তনের পুকুরে কীটনাশক প্রয়োগ করা হয়। সকালে পুকুরে থাকা মাছগুলো মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। এতে আমার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বাছেদ বলেন, “মিজানুর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছিলেন। ওই জমি নিয়ে আমরা একাধিক মামলায় আদালতের রায় পেয়েছি। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। মাছ নিধনের অভিযোগের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”তিনি আরও বলেন, জমির কাগজ পত্র নিয়ে সালিশে বসলে আমাদের কে মিজানুর রহমান এর লোকজন এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “হাজীরহাট বাজারে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে মারামারির কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। তবে পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ মাছ নিধনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের সত্যতা এবং মাছ নিধনের ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত