রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই
নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়া দীঘিরপাড় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মোঃ বেলাল হোসেন ও মোঃ সেলিম হোসেন নামে দুই ভাইয়ের একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ সকাল আনুমানিক ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থায়ী বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই বাড়িতে আগুন জ্বলতে দেখে বেলালের বড় ভাই মোঃ সেলিম হোসেন তাৎক্ষণিকভাবে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুনের তীব্রতায় বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ সেলিম হোসেন জানান, তাঁর ছোট ভাই বেলাল হোসেনের স্ত্রী গতকাল ঘরের দরজায় তালা মেরে (বাপের বাসায় ) বেড়াতে গিয়েছিলেন। ঘর তালাবদ্ধ থাকায় এবং আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রাদিসহ কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেলিম হোসেন দাবিএই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার সেলিম হোসেন জানান, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব ও তদন্ত অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার সমপরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied