রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার শান্ত তাকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় গত ৩ মে ভুক্তভোগীর বাবা রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার