নিজের জীবন বাজি রেখে যাত্রীদের বাঁচানো দুলালের পরিবারকে আর্থিক সহায়তা ইউএনওর
নিজের জীবন উৎসর্গ করে বাসের অসংখ্য যাত্রীর প্রাণ রক্ষা করা নিহত দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ নিহত দুলালের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। রোববার (৩১ মে) সকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজি স্কুলপাড়া এলাকায় নিহত দুলালের বাড়িতে যান ইউএনও অমৃত দেবনাথ। এ সময় তিনি দুলালের বড় ভাই ও স্ত্রী মোসলিমা খাতুনের সঙ্গে কথা বলেন, পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছালে হঠাৎ করে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে চালক বারবার চেষ্টা করেও সেটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে বাসের হেলপার দুলাল অসাধারণ সাহসিকতা ও মানবিকতার পরিচয় দেন। যাত্রীদের জীবন রক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে তিনি চলন্ত বাস থেকে নেমে চাকার নিচে কাঠের গুঁড়ি ও অন্যান্য ভারী বস্তু দিয়ে বাসটির গতি কমিয়ে থামানোর চেষ্টা করেন। নিজের জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে তিনি বাসটি থামাতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত এ সময় বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুলালের আত্মত্যাগের ফলে বাসে থাকা সকল যাত্রী প্রাণে রক্ষা পান বলে স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারএই সাহসিকতাপূর্ণ ভূমিকা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ সময় ইউএনও অমৃত দেবনাথ বলেন, “নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর ঘটনা সত্যিই নজিরবিহীন। দুলাল যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, পরিবারের জন্য সরকারি ও অন্যান্য আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। যাত্রীদের প্রাণ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করা দুলালের এই বীরত্বপূর্ণ অবদান বিবেচনা করে তার অসহায় পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তার পরিবার।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড