ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে যুবক খুন,পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ২:৩৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে তৌহিদুল ইসলাম (২৬) নামে যুবক খুন হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে স্থানীয় একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে  পুলিশ। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গ্রামের মোঃ কাইয়ুম মিয়ার দুই পুত্র ও চার কন্যা সন্তানের মধ্যে তৌহিদুল ছিলেন সবার ছোট। তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে বেকার থাকার কারণে বেশির ভাগ সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরা-ফিরা করে সময় কাটাতেন তৌহিদুল। গত সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন তিনি। রাতে ফিরে না আসায় পরদিন থেকে খুঁজা-খুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গ্রামেরই একটি পাট ক্ষেতের আইলে সেন্ডেল পড়ে থাকতে দেখে তৌহিদুলের পরিবারে খবর পৌঁছান এক কৃষক। এরপরই খোঁজা-খুঁজির এক পর্যায়ে   পাটক্ষেতের অনেক ভিতরে তার লাশের সন্ধান মেলে। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এস আই মোঃ মিন্টু বলেন,লাশের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে,কোন ধাতব বস্তু তথা লোহার রড বা পাইপ দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে। তবে কারা কি কারণে তৌহিদকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা। নিহত তৌহিদুলের বড় বোন চামেলি আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন,আমাদের পারিবারিক কোন শত্রুতা কারো সঙ্গে  নেই। ব্যাক্তিগত কোন রেষারেষি থেকে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর  দাবী জানান চামেলি আক্তার।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা