ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণ করলেন এমপি আবুল হোসেন খান


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ২:৪২

বরিশালের বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকা অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় ও দুস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, জাহাঙ্গীর আলম দুলাল, স্বপন শিকদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে নির্বাচিত অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।স্থানীয়রা মনে করছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ আর্থিক সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ