ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ইউটিউব দেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ার স্কুলছাত্রের তৈরি বিমান উড়ল আকাশে


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ২:৪৩

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব দেখে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে তেঁতুলিয়ার শাহরিয়ার ফাহিম। রিমোট নিয়ন্ত্রিত বিমানটিকে এক কিলোমিটার আকাশে উড়িয়েছে নবম শ্রেণির এই শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানের সঙ্গে ওই কিশোরকে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। 

বিমানটি ৫শ গ্রাম ওজনের। যার দৈর্ঘ্য ২ ফুট, উচ্চতা ও প্রস্থে সাড়ে ৩ ইঞ্চি। বিমানটিতে ব্রাশলেস মোটর একটি। বিমানটি নিয়ন্ত্রণে Flysky FS i6X রিমোট কন্ট্রোল এবং RadioLink Byme A  ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করেছে সে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শৈশব থেকেই বিমান বানানোর নেশা ছিল ফাহিমের। এজন্য সে তার বাবা-মায়ের কাছ থেকে পাওয়া টাকা খরচ না করে জমিয়ে রাখত। সে টাকা দিয়ে ঢাকা থেকে বিমান তৈরির খুচরা যন্ত্রাংশ কিনে আনে। দুই বছরের চেষ্টায় একটি ক্ষুদ্র বিমান তৈরি করতে সক্ষম হয় সে। পরে বাড়ির আঙিনা ও মাঠে বিমান উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় এই স্কুলছাত্র।

ফাহিম জানায়, ১০ বছর বয়স থেকেই নিজের হাতে বিমান তৈরি করে আকাশে ওড়ানোর স্বপ্ন ছিল তার। ইউটিউবে ভিডিও দেখে বিমান তৈরি শুরু। তার নির্মিত বিমানটি ১ কিলোমিটার আকাশে উড়ে ফিরে আসে।

বিমানটি আকাশে ওড়াতে পেরে খুবই আনন্দিত আনিসুল। সহযোগিতা পেলে আরও ভালো কিছু করা সম্ভব বলে জানায় সে।

দর্শনার্থী আরিফ বলেন “শিক্ষার্থী ফাহিম অসাধারণ একটি জিনিস তৈরি করেছে। তার এই অসাধারণ কাজে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি, সে এমন আরও অনেক কিছু তৈরি করবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা