বোয়ালমারীতে প্রতিপক্ষের উপর হামলা ও লুটপাটের অভিযোগ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা,মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরুল হুসাইন,তবিবুর রহমান সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গত ৩১ মে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বারাংকুলা পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানাযায়,ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের বিবাদী হাবিব মোল্লা,নয়ন মোল্লা গংদের সঙ্গে বাদী পক্ষের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন হাবিব ও নয়নের নেতৃত্বে একদল একদল লোক দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বারাংকুলা বাজারে একটি মুদি দোকানের সামনে অবস্থানরত ইমরুল ও তবিবুর রহমানের উপর হামলা চালায়।এতে ইমরুল হোসেন,তবিবুর রহমান সহ আরো কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে আঘাত করে আহতদের জখম করে। এ সময় নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বোয়ালমারী থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত নামা আসামি করা হয়েছে আরও ৬-৭ জনকে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন,বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনার প্রাথমিক তদন্ত শেষ করি। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এখন আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড