ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কালিয়ায় মাদক নির্মূলে গ্রামবাসীর উদ্যোগে যুব সমাজের অভিযান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:১

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামে মাদক নির্মূলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) গ্রামের অর্ধশতাধিক যুবক লাঠিসোটা নিয়ে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে গিয়ে তল্লাশি চালান এবং মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আসেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকায় যুব সমাজ এ উদ্যোগ গ্রহণ করেছে।

এ ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহল যুবকদের সামাজিক সচেতনতা ও মাদকবিরোধী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সমাজের তরুণরা মাদক নির্মূলে এগিয়ে এলে অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া সমীচীন নয়। মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে পুলিশকে অবহিত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের অভিমত, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রতিটি গ্রামে যুব সমাজ মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় হলে মাদকমুক্ত সমাজ গঠন অনেকটাই সহজ হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা