ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।
এছাড়া হোসাইন তালুকদার গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডিডিএ)-এর সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্যক্ত করে আসছিলেন হোসাইন।

গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈত্রিক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন হোসাইন আহমেদ। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন