ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:৫

নওগাঁর রাণীনগরে সোমাইয়া নামের ৮ বছেরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশু সোমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ আনুমানিক বেলা ১১:৩০ মিনিটে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 ​নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।,পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়  শিশু সোমাইয়া আত্রাই উপজেলার বহলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।

 রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন খবর পেয়ে  হাসপাতালে আমি গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেলে স্বজনরা উন্নত চিকিৎসার আসায়  নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়েছে । শিশুটি আত্রাই থানা এলাকায় পানিতে ডুবে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে সজনরা রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে ।

 এদিকে ফুটফুটে শিশুটির এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেও অলৌকিক কোনো আশায় উন্নত চিকিৎসার জন্য তারা সোমাইয়াকে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের মাঝে এখন চলছে মাতম। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে