একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার(৩ জুন)দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল দেশে অশান্ত করতে চায় সবাই কে সর্তক থাকতে হবে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে বিরত থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সম্পাদক পয়গাম আলীও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied