ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালা সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে পুলিশ সোপর্দ করেন। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মোঃ সাগর (৩০), টাঙ্গাইলের সদর উপজেলার আজম আলীর ছেলে মোঃ হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মোঃ আজিজুলের ছেলে মোঃ মিলন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে ভূঞাপুর উপজেলার কুকাদাইর উত্তরপাড়া এলাকায় ৫ জন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত