গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং এর সম্ভাবনা ও করণীয় বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালেদুজ্জামান। তিনি দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপি, উপ-প্রকল্প পরিচালক মো. খায়রুল ইসলাম, সরকারি প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাজাহান সিরাজ, টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ৩০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রজনন ব্যবস্থাপনা এবং জলজ সম্পদ রক্ষায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আলোচকরা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
৪৭ দিন পর বিদ্যুৎ পেল মুকিমপুর গ্রামের মানুষ
নবীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসকের মৃত্যু
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৯টি বিপন্ন শাপলাপাতা মাছসহ আটক ৬
ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার
গলাচিপায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জুয়ারি গ্রেপ্তার
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
Link Copied